• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারিয়ে ফেলেন অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী

বিনোদন ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২৬, ১৭:৩৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
বলিউডের অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। ছবি: সংগৃহীত
বলিউডের অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা—যিনি ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’ ও ‘ওয়ার’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন—সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন। পর্দায় নানা সময়ে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করলেও শুটিং সেটে সহ-অভিনেতাদের কিছু আচরণে তিনি একাধিকবার অস্বস্তি ও অপমানের শিকার হয়েছেন বলে জানিয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার ও সঞ্চালক সিদ্ধার্থ কাননের শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অনুপ্রিয়া গোয়েঙ্কা। সেখানে সঞ্চালক তাকে প্রশ্ন করেন, শুটিংয়ের সময় কোনো সহ-অভিনেতা তার সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন কি না?

উত্তরে অনুপ্রিয়া জানান, একটি চুম্বন দৃশ্যের শুটিংয়ের সময় এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তিনি বলেন, “একবার এমন হয়েছিল, যখন মানুষটি ইচ্ছাকৃতভাবে কিছু করেননি, কিন্তু উত্তেজনায় নিজেকে সামলাতে পারেননি। আমি বুঝতে পারছিলাম, তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, যা একেবারেই হওয়া উচিত নয়। তখন নিজেকে লাঞ্ছিত মনে হয়েছিল।”

আরেকটি ঘটনার কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, সেবার তার পোশাক খুব একটা আরামদায়ক ছিল না। তিনি ভেবেছিলেন সহ-অভিনেতা তাকে সহায়তা করবেন, কিন্তু উল্টো তার আচরণ অত্যন্ত বিব্রতকর ও অস্বস্তিকর ছিল। তবে সেসময় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করা কঠিন ছিল বলে জানান তিনি; কারণ অভিযুক্ত ব্যক্তি বিষয়টি ‘ভুলবশত হয়েছে’ বলে এড়িয়ে যেতে পারতেন। পরবর্তীতে সুযোগ বুঝে ব্যক্তিগতভাবে ওই অভিনেতাকে সংযত হওয়ার অনুরোধ জানালে তিনি তা শোনেন। তবে সাক্ষাৎকারে ওই সহ-অভিনেতার নাম প্রকাশ করেননি অনুপ্রিয়া।

অনুপ্রিয়া মনে করেন, চিত্রনাট্যের প্রয়োজনে সিনেমা বা ওয়েব সিরিজে অন্তরঙ্গ দৃশ্য থাকতেই পারে। তবে শুটিং ফ্লোরে পরিচালক ও শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সহজেই এড়ানো সম্ভব।

আরও পড়ুন

ভাইরাল ভিডিওর নারী বাপ্পীর স্ত্রী নন, কে তিনি?

জীবনে আজ পর্যন্ত কাউকে কখনো সন্দেহ করতে পারিনি: আসিফ আকবরের স্ত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, নতুন তথ্য দিলেন স্ত্রী

২০১৪ সালের ‘ববি জাসুস’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে অনুপ্রিয়া গোয়েঙ্কার। এরপর একে একে ‘ঢিশুম’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘পদ্মাবত’ ও ‘ওয়ার’-এর মতো বড় বাজেটের ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়ান। সম্প্রতি অপরশক্তি খুরানা ও রাহুল বোসের সঙ্গে ‘বার্লিন’ সিনেমায় তার অভিনয় সমালোচকদের নজর কেড়েছে।

শুধু বড় পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মেও দারুণ সফল এই অভিনেত্রী। তাঁর উল্লেখযোগ্য ওয়েব সিরিজগুলোর মধ্যে রয়েছে— ‘সেক্রেড গেমস’, ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘অসুর: ওয়েলকাম টু ইয়োর ডার্ক সাইড’, ‘আশ্রম’, ‘সুলতান অব দিল্লি’।

কেএম

  • চুমুর দৃশ্য
  • অভিনেতা
  • অভিনেত্রী
এ সম্পর্কিত আরও খবর
ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা
ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা
রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাতিল
রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাতিল
ফারুকী-তিশার বিচ্ছেদের গুঞ্জন, নীরব দুজনই
ফারুকী-তিশার বিচ্ছেদের গুঞ্জন, নীরব দুজনই
বিচ্ছেদের পরও খোরপোশ নেননি মাহি, জানালেন কারণ
বিচ্ছেদের পরও খোরপোশ নেননি মাহি, জানালেন কারণ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X